মক্কায় পবিত্র কুরআন জাদুঘর উদ্বোধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

মক্কায় পবিত্র কুরআন জাদুঘর উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ পবিত্র কুরআন জাদুঘর উদ্বোধন করেছেন। এটি হায়রা সাংস্কৃতিক জেলার একটি প্রধান আকর্ষণ, যা মক্কার বাসিন্দা ও দর্শনার্থীদের ধর্মীয়-সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। মক্কা ও পবিত্র স্থানগুলোর জন্য রয়েল কমিশনের তত্ত্বাবধান ও সহায়তায় এই কুরআন জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। এটি মুসলমানদের জন্য নির্দেশনার প্রাথমিক উৎস হিসেবে পবিত্র কুরআনের তাৎপর্য তুলে ধরার ক্ষেত্রে জ্ঞানকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিশ্রণ ঘটাবে। দর্শনার্থীরা দুর্লভ পাণ্ডুলিপি, পবিত্র কুরআনের ঐতিহাসিক কপি এবং নানা সময়ে কুরআনের সংরক্ষণের ইন্টারেক্টিভ ভিজ্যুয়াল প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন। মক্কার স্পিরিট ও ইতিহাস অনুভব করতে আগ্রহীদের জন্য হায়রা সাংস্কৃতিক জেলা একটি কেন্দ্রবিন্দু। প্রদর্শনীতে থাকা

নিদর্শনগুলোর মধ্যে রয়েছে উসমান বিন আফফানের কুরআন পাণ্ডুলিপির একটি আলোকচিত্রিত কপি এবং কুরআনের আয়াতের বেশ কয়েকটি প্রাচীন পাথরের শিলালিপি। এ প্রকল্পে সৌদি কফি জাদুঘর, সাংস্কৃতিক গ্রন্থাগার ও হায়রা পার্কও অন্তর্ভুক্ত রয়েছে। পবিত্র কুরআন জাদুঘরটি পুরো রমজানজুড়ে খোলা থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ