ভোট চাওয়ার সময় নাই!”—সাধারণ মানুষের প্রশ্নের মুখে পালিয়ে বাঁচলেন বিএনপি কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬

ভোট চাওয়ার সময় নাই!”—সাধারণ মানুষের প্রশ্নের মুখে পালিয়ে বাঁচলেন বিএনপি কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ |
রাজধানীর এক চায়ের দোকানে দলীয় প্রচারপত্র বিলি করতে গিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন এক বিএনপি কর্মী। ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রচারণা ও তারেক রহমানের লিফলেট নিয়ে এক ব্যক্তির কাছে ভোট চাইতে গেলে, ওই ব্যক্তি অতীতের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপি কর্মীকে প্রশ্নবাণে জর্জরিত করেন। সদুত্তর দিতে না পেরে শেষমেশ "সময় নেই" বলে স্থান ত্যাগ করতে দেখা যায় ওই প্রচারকর্মীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে এক ভদ্রলোক চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক এসে তার হাতে বিএনপির একটি লিফলেট ধরিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন। ভদ্রলোক বিনীতভাবে কথা বলার অনুমতি নিয়ে প্রশ্ন রাখেন—"মানুষ বিএনপিকে কেন ভোট দিবে?" জবাবে

বিএনপি কর্মী পাল্টা প্রশ্ন করেন, "কেন দিবে না?" এরপরেই ভদ্রলোক বিএনপির বিগত শাসনামল (২০০১-২০০৫) এবং সাম্প্রতিক রাজনীতির প্রসঙ্গ টেনে একের পর এক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, "ওই সময় আমরা দেখেছি বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের নেতা তারেক রহমান, যার নাম হয়ে গিয়েছিল 'খাম্বা তারেক', তিনি গ্রামগঞ্জে খাম্বা স্থাপন করলেও তার দেননি।" তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুতের দাবিতে কানসাট ও ডেমরায় এবং সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মানুষকে প্রাণ দিতে হয়েছে। এছাড়া তিনি দেশজুড়ে সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গও টেনে আনেন। লন্ডনে তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর অবস্থানের প্রসঙ্গ তুলে ওই ব্যক্তি বলেন, "লন্ডন থেকে ফিরে

তিনি (তারেক রহমান) বলছেন দেশে কোনো উন্নয়ন হয়নি, শুধু দুর্নীতি হয়েছে। অথচ তিনি নিজেই আবার বলছেন বাংলাদেশ 'চেঞ্জ' বা পরিবর্তন হয়েছে। এত বড় বড় উন্নয়ন কি তিনি দেখেন না?" টানা প্রশ্নের মুখে বিএনপি কর্মী কোনো উত্তর দিতে ব্যর্থ হন। একপর্যায়ে ওই ব্যক্তি উত্তরের জন্য চাপ দিলে বিএনপি কর্মী "ভাই আমার সময় নাই" বলে দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় পেছন থেকে ওই ভদ্রলোককে বলতে শোনা যায়, "কি সময় নাই? ভাই উত্তর দিয়ে যান।" ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক দলগুলোকে ভোট চাইতে হলে অবশ্যই জনগণের যৌক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নিয়েই

মাঠে নামা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা