ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পে দুর্ঘটনা সম্পর্কিত যোগাযোগের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
রাজধানীতে ৫ দশমিক ৭ মাত্রার আকস্মিক একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় দুর্ঘটনা সম্পর্কিত তথ্য আদান-প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নগরীর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই দুর্ঘটনা সম্পর্কিত সার্বিক তথ্য আদান-প্রদানের জন্য জরুরি এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক

পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি ‘নিয়ন্ত্রণ কক্ষ’ বা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে, দুর্ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো মোবাইল : ০১৭০০-৭১৬৬৭৮। ফোন : ০২-৪১০৫১০৬৫ জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা ট্রাম্পের ১৫ দফা প্রত্যাখ্যান করে যা চাইল ইরান ট্রাম্পের ১৫ দফার প্রস্তাব ‘ছুড়ে ফেলে দিল’ ইরান পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা দল থেকে বহিষ্কার নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান কত ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর জীবনের প্রথম ইনকাম, কীভাবে? টানা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম পারমাণবিক অস্ত্র ইস্যুতে কড়া বক্তব্য কিমের ভক্সওয়াগেন গাড়ি কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রামসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে ২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র‌্যাব