ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ব্রেকিং নিউজ: ভূমিকম্প। গভীর রাতে এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি। আবার সিলেট জেলার ও সিটি কর্পোরেশন এলাকার অনেক নাগরিকরা ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে জানান দেন। এই ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায়। বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে

খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যেহেতু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলংয়ের ডাউকি ফল্টের খুবই কাছে তাই আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাতে একাধিক ছোট-ছোট ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক