ভুয়া পরিচয়ে এক যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫
     ৬:২১ অপরাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

ভুয়া পরিচয়ে এক যুগ ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ৬:২১ 131 ভিউ
বাংলাদেশ ব্যাংকে ১২ বছর ধরে মো. আবদুল ওয়ারেশ আনসারী নামে চাকরি করছিলেন এক ব্যক্তি। অথচ তিনি আসল ওয়ারেশ আনসারী নন। বিভিন্ন তদন্তের পর বেরিয়ে আসে আসল ঘটনা। এক অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি উদ্ঘাটিত হলে গতকাল বুধবার প্রতারক ওয়ারেশ ও তার চাচা শাহজাহান মিয়াকে বরখাস্ত করে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য বলছে, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আবদুল ওয়ারেশ আনসারী ২০১৩ সালে ৩১তম বিসিএস ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হন। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি চাকরি হিসেবে বিসিএসকেই গুরুত্ব দেন। কিন্তু তারই নাম ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারক আনসারী ২০১৩ সালের ২২ জুলাই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তদন্তে

দেখা যায়, প্রতারক আনসারীর এই কাজে সহযোগিতা করেছেন তার চাচা ও তৎকালীন নিয়োগ শাখার উপপরিচালক মো. শাহজাহান মিয়া, যিনি পদোন্নতি পেয়ে বর্তমানে অতিরিক্ত পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি বেরিয়ে এলে গতকাল বুধবার প্রতারক ওয়ারেশ আনসারীকে স্থায়ীভাবে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক। এই প্রতারক পদোন্নতি পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী অফিসে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে এই প্রতারণায় সহযোগিতা করার অপরাধে অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র

আরিফ হোসেন খান বলেন, প্রতারক ওয়ারেস আনসারীর চাকরির নিয়োগ এরই মধ্যে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার এসব কাজে সহযোগিতার সন্দেহে মো. শাহজাহান মিয়াকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারণ, তিনি নিয়োগ শাখায় ওই সময় কর্মরত ছিলেন। তারা দুজন আত্মীয়ও। এজন্য আমাদের অভ্যন্তরীণ তদন্ত চলমান রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে আসল মো. আবদুল ওয়ারেশ আনসারী (এডিসি) বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ২৮ মে তাকে বিষয়টি জানালে তিনিই প্রথম জানতে পারেন যে, তার নাম-পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন কেউ বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন। এডিসি আনসারী জানান, তিনি ২০১৩ সালে ৩১তম বিসিএস ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক

(সাধারণ) পদে উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তবে তিনি প্রশাসন ক্যাডার বেছে নেন। তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশ ব্যাংকে চাকরি করিনি। জানতামই না যে কেউ আমার পরিচয় ব্যবহার করে চাকরি করছে। আজ (বুধবার) আমি জানতে পারি। মূলত আমি একই সঙ্গে দুটি পরীক্ষাই দিয়েছিলাম। কিন্তু বিসিএসে আগে যোগদান করি। পরে আমি কুড়িগ্রামে কর্মরত অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নিয়োগপত্র আসে। এজন্য আর যোগদান করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘সম্ভবত ২০১৩ সালের মার্চের দিকে বাংলাদেশ ব্যাংকের যোগদানপত্র পেয়েছিলাম। আমি যোগদান না করায় তারা এই প্রতারণার আশ্রয় নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে জানতে পারলাম, তারা আমার যোগদানপত্র এমনকি আমি যে খাতায় পরীক্ষা দিয়েছি, ওটাই ব্যবহার করা হয়েছে। এটা বড়

ধরনের প্রতারণা। এটা ধরতে এত বছর লেগেছে দেখেই আমি আশ্চর্য।’ ব্যাংক কর্মকর্তারা বলছেন, শাহজাহান মিয়াই এই প্রতারণার মূল হোতা। তাকে গতকাল সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রতারক আনসারী ২৭ মে পর্যন্ত চাকরিতে ছিলেন। এরপর বাংলাদেশ ব্যাংক তাকে চাকরিচ্যুত করে। এ বিষয়ে কথা বলতে প্রতারক আনসারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শাহজাহান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা