ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫

ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৫ |
নরসিংদীর শিবপুরে একটি ভুট্টাক্ষেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর মিতু ভূইয়ার ভুট্টাখেতে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কে বা কারা লাশটি রেখে পালিয়ে গেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে তার এনআইডি কার্ডের ফটোকপি পাওয়া গেছে। সেই অনুযায়ী নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কাপাসিয়ার কালিয়াব আড়াল বাজারের হেলাল উদ্দিনের ছেলে। লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিবপুর মডেল

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, লাশটি দেখতে পেয়ে স্থানী ইউপি সদস্য সারোয়ার থানায় খবর দেয়। লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগে এনআইডি কার্ডে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান গত দুদিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হয় সাইফুল। মৃত্যুর কারণসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল