ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য ফর্মে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১১২ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান। লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। লর্ডসে দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে। এদিন দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা

করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু