ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ভালুকা মডেল থানা পুলিশ শনিবার (০৮ জুন) বেলা ১১ টার দিকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। ঈশ্বরগঞ্জ উচাখিলা গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী সাবিনা ত্রিশাল ফাতেমানগর বটতলা এলাকার স্বপন মিয়ার মেয়ে বলে জানা গেছে। থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে আল আমিন খান নয়নের টিনশেড বাসায় ভাড়ায়

বসবাস করতেন ওই নারী। এদিকে দীর্ঘ সময় মোবাইল ফোন বন্ধ থাকায় আত্মীয়স্বজনেরা ওই নারীর খোঁজতে থাকেন এবং শনিবার সকালে তারা সাবিনার ভাড়া বাসায় এসে ঘরের বাহির থেকে তালাবদ্ধ দেখতে পান। তবে ওই সময় ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তালাবদ্ধ ঘরের মেঝে থেকে সামিনার ফুলে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামী রুহল আমিন পলাতক রয়েছেন। প্রতিবেশীরা জানান, ঈদের আগের দিন তারা সাবিনা ও তার স্বামীকে তাদের ভাড়া বাসায় দেখেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সিডস্টোর উত্তরবাজারে তালাবদ্ধ একটি বাসা থেকে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে।

লাশটি ঘরের মেঝেতে পড়ে ছিল। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বামীর আঘাতে সাবিনার মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত