ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ |
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ মানেই ভারত-পাকিস্তান। এই ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা। ম্যাচ চলাকালীন সময়ে ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য খরচ হচ্ছে ১৬ লাখ টাকা। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ক্রিকেট অনুরাগীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও যেমন অঙ্কটা শুনে চোখ কপালে, তেমনই কারও আবার প্রশ্ন, টাকাটাই কি সব? সবকিছু ঠিক থাকলে ৯ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর রোববার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের দর্শকের সংখ্যা প্রত্যাশিতভাবেই থাকবে সর্বাধিক। ইকোনমিকস টাইমসের একটি রিপোর্ট মোতাবেক, এই খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। প্রতি দশ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য চ্যানেল কর্তৃপক্ষ ১৪-১৬ লাখ টাকা

ধার্য করেছে। এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে ভারত ৮ আসরে চ্যাম্পিয়ন হয়। ৬ আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা আর ২ বার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সেই হিসেবে এশিয়া কাপে ফেভারিট দল ভারত। এশিয়া কাপের আসন্ন ১৭তম আসরের আগে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, ‘ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। বিশেষ করে টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত বেশি শক্তিশালী দল। আমার মতে, এবারের এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন