ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের
কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী
যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান
ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান
কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা?
খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ
ভারতে ২১ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল
ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার মতে, ভারত ইতোমধ্যেই পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসাবে একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বাতিল করেছে।
এর মধ্যে ২১ মিলিয়ন ডলার ছিল ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ। এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই)। যা ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
ট্রাম্প ও মোদির সাম্প্রতিক এক বৈঠকের কয়েকদিন পরেই এই সহায়তা বাতিলের ঘোষণা
আসে। মার্কিন প্রশাসনের বাজেট কমানোর নীতি অনুসারে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের জন্য অনুদান বাতিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আসে। মার্কিন প্রশাসনের বাজেট কমানোর নীতি অনুসারে ভবিষ্যতে আরও কয়েকটি দেশের জন্য অনুদান বাতিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



