ভারতে নিষিদ্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

ভারতে নিষিদ্ধ হলো ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
অহেতুক যৌনতা, হিংসা এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে মোট ২৪টি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু অ্যাপ ‘সফট পর্ন’ ছড়ানোর অভিযোগে সরাসরি নিষিদ্ধ হয়েছে। ভারতের সেই মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব অ্যাপ ও ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে—‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’সহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম। মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ১৯৮৬ সালের ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলো। আইটি আইনের ধারা

৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমে কোনোভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনো কিছু দেখানো যাবে না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনো মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না। দপ্তরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব কয়টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রণালয়ের দাবি। ইতোমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলোর কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ দেশে নিষিদ্ধ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলো যেন কোনো ভাবে দেখা না যেতে পারে তার জন্যই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান