ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫

ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ |
কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে বড় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০২৬ অর্থবছরে ১২ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে তারা, যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ২ শতাংশ। মূলত মধ্যম ও সিনিয়র পর্যায়ের ব্যবস্থাপনা কর্মীদের ওপরই এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠান আরও জানায়, নতুন বাজারে প্রবেশ, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে কর্মীদের পুনরায় প্রশিক্ষণ ও পুনর্বিন্যাস করা হচ্ছে। তবে এর ফলে কর্মীদের একটি অংশের ওপর প্রভাব পড়ছে। তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে বলেছে, এই রূপান্তর প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে, যাতে আমাদের গ্রাহকদের সেবা প্রদান কোনোভাবেই বিঘ্নিত না

হয়। জানা যায়, বর্তমানে কঠিন সময় পার করছে ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি খাত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ঘিরে অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও চাহিদার দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠানই অপ্রয়োজনীয় প্রযুক্তি খাতে খরচ কমিয়ে দিয়েছে। টিসিএস-এর এই সিদ্ধান্ত আইটিখাতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে এআই ও অটোমেশন আগামী দিনে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল