ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী – ইউ এস বাংলা নিউজ




ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চারজন নিহত এবং ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার বাড়িও উত্তরাখণ্ডে। এমন আকস্মিক বন্যায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উর্বশী। নিজের জন্মস্থান উত্তরকাশীর হরিদ্বারের কথা স্মরণ করে তিনি জানিয়েছেন, এই ধ্বংস তার হৃদয়কে ভেঙে দিয়েছে। এক আবেগঘন বিবৃতিতে অভিনেত্রী বলেন, ‘হরিদ্বারের কন্যা হিসেবে উত্তরাখণ্ডের প্রতিটি নদী, প্রতিটি পাথর, প্রতিটি নিশ্বাস আমার অস্তিত্বের অঙ্গ। দেহ ব্যবসায় নামানোর চেষ্টা,

স্বামীর বিরুদ্ধে মডেল সানাই মাহবুবের মামলা আজ যখন উত্তরকাশীর খীর গঙ্গায় ভয়াবহ বন্যা দেখি আমার ভূমি, আমার মানুষ, আমার পরিবার এক অনির্বচনীয় ব্যথায় বুক ভরে ওঠে।’ তিনি আরও বলেন, ‘ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান-পাট, স্মৃতি, স্বপ্ন সবই কয়েক সেকেন্ডে ভেসে গেছে। মানুষ তাদের প্রিয়জনকে খুঁজছে, শিশুরা কাঁদছে মা-বাবার জন্য, বাবা-মা প্রার্থনা করছে হারিয়ে যাওয়া সন্তানদের ফেরার আশায়। এটা শুধুই একটি সংবাদ নয়, এ আমার ঘর, আমার মানুষ।’ উর্বশী রাউতেলা আশ্বাস দিয়ে বলেন, ‘ধরলি ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের বলছি, আপনি একা নন। আমি আছি আপনাদের সঙ্গে, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে সাহায্য পৌঁছে যায় সঠিক স্থানে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান