ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫
     ৫:১৩ পূর্বাহ্ণ

ভারতীয়দের হৃদয়ের মণিকোঠায় যেসব পাকিস্তানি অভিনয় ও সঙ্গীত শিল্পী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:১৩ 176 ভিউ
পাকিস্তানি সেলিব্রেটিরা কেবল পাকিস্তানেই নয়, বরং ভারতেও সমানতালে জনপ্রিয়। কয়েক দশক ধরে বহু পাকিস্তানি তারকা ভারতে বিশাল ভক্তগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন। এসব পাকিস্তানি তারকা তাদের কণ্ঠ ও অভিনয় দিয়ে ভারতের দর্শকদের হৃদয়ে নিজেদের শক্ত স্থান করে নিয়েছেন এবং দিন দিন সেই জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। চলুন, জেনে নেওয়া যাক সেই সব পাকিস্তানি তারকাদের সম্পর্কে- পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। ২০০৫ সালে ‘জেহর’ সিনেমার গান ‘ও লামহে’-তে কণ্ঠ দেওয়া মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর তিনি বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছে। শুধু প্লেব্যাক সঙ্গীতেই নয়, ভারতের বিভিন্ন জায়গায় বছরে পর বছর সরাসরি পারফর্ম করে তিনি ভারতীয়দের মন জয় করেছেন।

সফল ক্যারিয়ারের পাশাপাশি আতিফ আসলাম সম্প্রতি ‘বর্ডারলেস ওয়ার্ল্ড’ নামে একটি প্রকল্প চালু করেছেন, যা শিল্পের সীমাবদ্ধতা ভেঙে উদীয়মান সঙ্গীত প্রতিভাদের জন্য একটি বিশ্বমঞ্চ প্রদান করবে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীতশিল্পী আলী জাফর ভারতেও দারুণ জনপ্রিয়। তিনি শুধু বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয়ই করেননি, বলিউডের বহু সিনেমায় সাউন্ডট্র্যাকে কণ্ঠ দিয়েও সুনাম অর্জন করেছেন। পাকিস্তানের একজন বিখ্যাত সুফি কাওয়ালী শিল্পী। তিনি শুধু পাকিস্তান বা ভারতেরই নয়, গোটা উপমহাদেশের সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। রাহাত ফতেহ আলি খান ভারতীয় চলচ্চিত্রে সুফি সঙ্গীতের একটি নতুন মাত্রা দিয়েছেন। তার যাদুকরী কণ্ঠ তাকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে সবচেয়ে সফল পাকিস্তানি শিল্পীদের একজন করে তুলেছে। তিনি ভারতীয় দর্শকদের ব্যাপক

প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছেন। হানিয়া আমীর একজন তরুণ অভিনেত্রী, যিনি খুব দ্রুত পাকিস্তান এবং ভারত উভয় দেশেই জনপ্রিয় হয়ে উঠেছেন। ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালের সাফল্যের পর তিনি আরও আলোচিত হন। ভারতে হানিয়ার জনপ্রিয়তা বাড়তে থাকায় তাকে ভারতীয় সেলিব্রেটিদের সঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে। ইতোমধ্যে বাদশাহ ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তিনি কাজ করেছেন। এমনকি তার বলিউডে অভিষেক নিয়ে গুঞ্জনও চলছে। ভারতীয় দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। ‘জিন্দাগি গুলজার হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে তিনি বলিউডের ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘এ দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয় করেছেন। রাজনৈতিক উত্তেজনা এবং নিষেধাজ্ঞার পরও ফাওয়াদের জনপ্রিয়তা

ভারতীয় দর্শকদের মধ্যে অব্যাহত রয়েছে। সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে, একটি ওটিটি প্রজেক্টের মাধ্যমে এ অভিনেতা ভারতীয় দর্শকদের মাঝে ফিরতে চলেছেন। পাকিস্তানের আরেক প্রিয় তারকা মাহিরা খান। ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ে মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। তার সৌন্দর্য ও সিনেমাটিতে তার অভিনয় দক্ষতা ভারতীয় দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। যদিও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল, তবুও মাহিরা ভারতের মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং তিনি ভারতীয় সেলিব্রেটিদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছেন। ‘তেরে বিন’ সিরিয়ালে মুরতাসিম খানের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ওয়াহাজ আলি। যা শুধু পাকিস্তানে নয়, ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এখন তিনি ভারতের ঘরে ঘরে পরিচিত এবং তার

ভারতীয় ভক্তরা অনলাইনে নিয়মিত তার প্রশংসায় পঞ্চমুখ। ইয়োমনা জাইদিও ‘তেরে বিন’ সিরিয়ালে অভিনয় করে ভারতীয় দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। সিরিয়ালে ‘মীরাব’ চরিত্র তার অভিনয় শুধু পাকিস্তান নয়, ভারতীয় দর্শকদের মাঝেও ব্যাপক দাগ কাটে। অভিনেত্রীর ভারতীয় ভক্তরা তাকে বলিউডে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। ‘সানাম তেরি কসম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাওরা হোসেনের বলিউডে অভিষেক হয়। সিনেমাটিতে তার অভিনয় ভারতীয় দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। তার ভক্তরা আশা করছেন সিনেমাটির সিক্যুয়েলের জন্য এবং এতে তারা আবারও মাওরাকেই দেখতে চান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক নাটকীয়তার পর শপথ, মন্ত্রিসভা ছিল ৬০ সদস্যের গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! কেন্দ্র দখল আর জাল ভোটের মহোৎসবে ভোটারবিহীন নির্বাচনই কিনা অবাধ-সুষ্ঠুতার প্রতীক! আওয়ামী লীগবিহীন নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক হল কি না’ এ নিয়ে আরো প্রশ্ন উঠবে: টিআইবি ভোটার নয়, নির্বাচন পরিচালনাকারী দায়িত্বরত কর্মকর্তাদের জাল ভোটেই সম্পন্ন ইউনূসের অধীনে প্রহসনের নির্বাচন! Irregularities on Election Day মহান মুক্তিযুদ্ধের বীর সেনাপতি মুহাম্মদ আতাউল গনি ওসমানী-এর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও বিনম্র শোক। আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী