ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা
স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত
সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট
বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ – ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে গেলো
তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত
ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। হারলেও শেষ চারে উঠেছে ভারত, ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়ে পাকিস্তান।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করায় শঙ্কা তৈরি হয়েছিল। পরের ম্যাচে প্রতিপক্ষ ভারত হওয়ায় শঙ্কাটা উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কিন্তু প্রত্যয়ী বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে খেললো দাপুটে ফুটবল।
শুরুতেই এগিয়ে গিয়ে আরও দুইবার গোল করেন বাংলাদেশের মেয়েরা। ভারতকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল আসরটির বর্তমান চ্যাম্পিয়নরা।
বুধবার নেপালের কাঠমণ্ডুর দশরথ স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এক ড্র ও এক জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠল তারা। হারলেও শেষ চারে উঠেছে ভারত। এই গ্রুপ থেকে
বাদ পড়লো পাকিস্তান। গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।
বাদ পড়লো পাকিস্তান। গত সাফেও ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ, গ্রুপ পর্বে তাদেরকে হারিয়েছিল ৩-০ ব্যবধানে।



