ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪

ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে: স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ। সোমবার সংগঠনটির মিডিয়া উপকমিটির সদস্য তামিম আহসান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সোমবার ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের ঘটনায় স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ তীব্র নিন্দা জানাচ্ছে। বিক্ষোভকারীরা পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতেই তারা পতাকার খুঁটি ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা

ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ এর সুস্পষ্ট লঙ্ঘন। এতে আরও বলা হয়, এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সীমান্ত লাইন ক্রস করে অবৈধভাবে বাংলাদেশেও প্রবেশের চেষ্টা করে। যেটি বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক আচরণ। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ অবিলম্বে এসব ঘটনার তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। এ সব ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে, নাহলে তারা প্রতিবেশীর মর্যাদা হারাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত সরকারের মনে রাখা প্রয়োজন যে, সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদসহ বাংলাদেশের আপামর জনতা যে কোনো সময় মাঠে নামতে সদা প্রস্তুত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ