ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি
‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন
ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স
‘নির্ভয়া’ শুধু একটি ঘটনা ছিল না, এমন প্রতিদিনই ঘটছে: রানী মুখার্জি
‘আমি খুব খুশি অন্যভাবে তোমার সঙ্গে দেখা করেছি’
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা
জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা
ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে বাসায় তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রাজধানীর একটি হাসপাতালে গত রোববার তার এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেন চিকিৎসকরা।
তানিয়া বৃষ্টির বাসায় ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বর্তমানে নিজের বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন এই অভিনেত্রী। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তানিয়া। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে। সে সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের সুস্থতার
জন্য দোয়াও চেয়েছিলেন তিনি। এদিকে, অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একটি বিবৃতির মাধ্যমে আপাতত কাজ বা শুটিং সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার এখন সম্পূর্ণ বিশ্রাম ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।