ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ঘিরে মিথ্যাচার-বিভ্রান্তি ছড়ানোর দায়ে প্রশ্নবিদ্ধ প্রেস সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ঘিরে মিথ্যাচার-বিভ্রান্তি ছড়ানোর দায়ে প্রশ্নবিদ্ধ প্রেস সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:০৬ 91 ভিউ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে তার প্রেস সচিব শফিকুল আলমের ভূমিকা। সরাসরি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে জড়িয়ে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে—তা কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত উদ্বেগজনক। সফরের শুরুর দিক থেকেই ইউনূসপন্থী প্রচারযন্ত্র দাবি করে আসছিল যে, ড. ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি “উচ্চপর্যায়ের বৈঠকে” বসতে যাচ্ছেন। এই প্রচারের নেতৃত্বে ছিলেন তার মুখপাত্র শফিকুল আলম। বিভিন্ন সংবাদমাধ্যমে, সামাজিক মাধ্যমে এমনকি কূটনৈতিক মহলেও এই বার্তা ছড়ানো হয় যেন এটি একটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের অংশ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ‘সম্ভাব্য সুযোগ’। কিন্তু

ফিন্যান্সিয়াল টাইমস-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুরোপুরি বিপরীত সত্য। যখন সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করেন ড. ইউনূসকে—স্টারমারের সঙ্গে কোনো বৈঠকের নিশ্চয়তা পেয়েছেন কি না, তখন তিনি বাধ্য হয়ে স্বীকার করেন—না, এমন কোনো বৈঠকের সময় নির্ধারিত হয়নি, এবং কোনো সম্মতি পাননি। এরপর পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইউনূসের মুখপাত্র শফিকুল আলম দাবি করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী “তৎকালীন সময়ে কানাডিতে জি-৭ সম্মেলনে ব্যস্ত থাকায়” সাক্ষাৎ হয়নি। কিন্তু বাস্তবে সেই সময় স্টারমার ছিলেন যুক্তরাজ্যেই, কোনো আন্তর্জাতিক সফরে যাননি। শফিকুলের এই ‘মিথ্যা অজুহাত’ সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় তোলে। বিশ্লেষকদের মতে, ড. ইউনূস কৌশলগতভাবে নিজের প্রেস সচিবকে সামনে রেখে এই মিথ্যা প্রচার চালিয়েছেন, যেন নিজের অবস্থানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওজনদার করে তোলা

যায় এবং একটি একান্ত ব্যক্তিগত সফরকে রাষ্ট্রীয় সফরের রূপ দেওয়া যায়। এর মাধ্যমে কেবল বাংলাদেশি করদাতার অর্থ অপচয়ই হয়নি, বরং একজন বৈশ্বিক নেতাকে (স্টারমার) জড়িয়ে মিথ্যাচার করে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে—একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তি কীভাবে ইচ্ছাকৃতভাবে তার কার্যালয়ের মুখপাত্রকে দিয়ে অন্য দেশের প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে এভাবে অসত্য প্রচার চালাতে পারেন? এটি কি রাজনৈতিক প্রতিহিংসা পূরণের এক কৌশল, নাকি নিজের ব্যক্তিগত এজেন্ডাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা? ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের পর ইউনূস ও তার প্রেস অফিস এখন স্পষ্টভাবে এক বিপজ্জনক ‘ডিজইনফরমেশন অপারেশন’-এর দায়ে অভিযুক্ত। এমন ঘটনা কেবল বাংলাদেশ নয়, ব্রিটেনের রাজনৈতিক পরিবেশেও অস্বস্তি তৈরি করেছে বলে কূটনৈতিক মহল মনে করছে। এই ঘটনায়

প্রমাণিত হয়েছে, একজন উচ্চপর্যায়ের নেতৃত্বদানকারী ব্যক্তি তার পদকে ব্যবহার করে কীভাবে রাষ্ট্রের সম্পদ ও আন্তর্জাতিক সম্পর্ককে ব্যক্তিস্বার্থে কাজে লাগাতে পারেন—যদি যথাযথ জবাবদিহিতা না থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস