ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

ব্যবসায়ীর চোখে মরিচ ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
রাজশাহীর ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে নগরীর বোয়ালিয়া মডেল থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রমানিক স্থানীয় রিলায়েন্স অটো যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। তিনি জানান, আগের দিনের বিক্রির ১২ লাখ টাকা মহাজনের বাসা থেকে সংগ্রহ করে দোকানে যাচ্ছিলেন। পথে রিকশাচালক হঠাৎ একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতি রোধ করে। তিনি বলেন, তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তিনি তাৎক্ষণিকভাবে অন্ধকার দেখেন এবং চিৎকার করেন। এরপর ছিনতাইকারীরা তাঁর পিঠের ব্যাগ ছিনিয়ে নেওয়ার

চেষ্টা করে। বাধা দিলে ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে দেয়। ধস্তাধস্তির সময় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও বাকি টাকাসহ মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী জুবায়ের বলেন, চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন লোক জড়ে হয়ে গেছে। এ সময় রিকশাচালক কোনো ভাড়া না নিয়ে সেখান থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহভাজন করে তুলেছে। দিলীপের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ দীর্ঘদিন ধরে সৎভাবে প্রতিষ্ঠানটিতে কাজ করছেন এবং প্রতিদিনই টাকা নিয়ে যাতায়াত করেন। ঘটনার পরপরই বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বোয়ালিয়া থানার ওসি

মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। আশা করছে ছিনতাইকারিকে দ্রুত সনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান