বেনাপোল বন্দর: এক বছরে ভ্রমণ রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫
     ৬:২৬ পূর্বাহ্ণ

বেনাপোল বন্দর: এক বছরে ভ্রমণ রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:২৬ 120 ভিউ
প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় ২৫ লাখ যাত্রী ভারতে যাতায়াত করেন। তবে ভিসা না পাওয়ায় গত এক বছরে ভারতগামী যাত্রী সংখ্যা ১০ লাখের একটু বেশি। এতে ভ্রমণ খাতের রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি টাকা। প্রতিবেশী দেশ ভারতে যাওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় রুট বেনাপোল। এখান থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও অন্য যে কোনো বন্দরের তুলনায় উন্নত। সে কারণে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ ও উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাত্রী এই বন্দর ব্যবহার করেন। বন্দর সূত্র জানায়, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে এ পথে ১১ লাখ ৯০ হাজার ৮২১ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন।

এর মধ্যে ভারতে গেছেন ৬ লাখ ৬ হাজার ৪১০ জন। আর ফিরেছেন ৫ লাখ ৮৪ হাজার ৪১১ জন। এ থেকে সরকারের আয় হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এ রুটে যাতায়াত করেছেন ২২ লাখ ৫ হাজার ৪৭৮ জন। রাজস্ব এসেছিল প্রায় ২০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে যাত্রী কমেছে ১০ লাখ ৫৯ হাজার ৬৫৭ জন। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সী সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে প্রতিদিন সাত-আট হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন। এখন এ সংখ্যা ৩০০-৪০০-তে নেমে এসেছে।’ বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘ভারতীয় নাগরিকরা সহজে বাংলাদেশী ভিসা পেলেও বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে বেশি

ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের ব্যবসায়ীরা।’ সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার মূল কারণ ভারতের ভিসা জটিলতা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশীদের ভিসা দেয়া এক রকম বন্ধ করে দেয় ভারত। প্রায় এক বছর হতে চললেও এখন পর্যন্ত এটি স্বাভাবিক হয়নি। এ কারণে ভারতগামী যাত্রীদের চাপ কমেছে। এদিকে, সীমান্তের দুই পারের ইমিগ্রেশন, কাস্টমস ও বন্দর ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ রয়েছে যাত্রীদের। দালাল চক্রের খপ্পরে পড়ে ছিনতাই ও প্রতারণার শিকার হওয়ার মতো নেতিবাচক অভিজ্ঞতাও রয়েছে অনেকের। এসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি যাত্রীরা। অন্যদিকে, বন্দর এলাকায় নেই পর্যাপ্ত যাত্রী ছাউনিসহ প্রয়োজনীয় অবকাঠামো। শৌচাগার, বিশ্রামাগার, নিরাপত্তা ব্যবস্থা—সবকিছু নিয়েও অভিযোগ রয়েছে

যাত্রীদের ভুক্তভোগী দিলীপ দাস বলেন, ‘ভ্রমণ কর বাড়লেও সেবার মান বাড়েনি। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়।’ এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন, ‘সেবার মান বাড়াতে বন্দরে নতুন যাত্রী ছাউনির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। ভারতীয় অংশেও সেবার মান বাড়াতে অনুরোধ করা হয়েছে। তারা সেভাবে কাজও করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে যেভাবে চলেছে ভোট চুরির মহোৎসব আন্তর্জাতিক অপরাধ তদন্ত আদালতের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিনম্র চিত্তে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য