বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লি মারা গেলেন। মারা যাওয়া মুসল্লিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানা সদরের মৃত এলেম শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৬২) ও বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)। এর আগে মারা যান খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আব্দুল আজিজ শেখ ও নাজমুল হোসেন মারা যায়। বৃহস্পতিবার মারা যায় দিদার তরফদার। জানা যায়, বিশ্ব ইজতেমার ২৭নং খিত্তার মুসল্লি আব্দুল আজিজ শেখ শুক্রবার রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে

পড়ে। তাৎক্ষণিক তার সঙ্গের মুসল্লিরা আব্দুল আজিজ শেখকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। একই কারণে ৭২নং খিত্তার মুসল্লি নাজমুল হোসেন রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম তিন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। এপর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ