বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫
     ৬:২০ অপরাহ্ণ

বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ | ৬:২০ 72 ভিউ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য সংকটের প্রেক্ষাপটে মূল্যবান ধাতুগুলোর চাহিদা বাড়ায় সোমবার স্পট গোল্ড ও সিলভারের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশে স্বর্ণ ও রুপার দাম বেড়ে পৌঁছেছে সর্বোচ্চ রেকর্ডে। বিশ্ববাজারে স্বর্ণের দাম: রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা নাগাদ বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪,০৬৭.৭৯ ডলার, যা সেশনের শুরুতে পৌঁছেছিল সর্বকালের সর্বোচ্চ ৪,০৭৮.৫০ ডলারে। এছাড়া ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৯৩.৫০ ডলারে লেনদেন হয়েছে। রুপার দামে রেকর্ড: স্বর্ণের পাশাপাশি রুপার দামও নজিরবিহীনভাবে বেড়েছে।

স্পট সিলভার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১.৬০ ডলারে পৌঁছায়। দেশীয় বাজারে স্বর্ণ-রুপার সর্বোচ্চ মূল্য নির্ধারণ: বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে গত ৮ অক্টোবর দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী: ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,০৯,১০১ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৯,৫৯৪ টাকা ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭১,০৮৮ টাকা সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪২,৩০১ টাকা এটি দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম বলে জানিয়েছে বাজুস। রুপার দামও রেকর্ড ছাড়িয়েছে: ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,৯৮১ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ৪,৭৪৭ টাকা ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪,০৭১ টাকা সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩,০৫৬ টাকা বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং

ভূরাজনৈতিক উত্তেজনার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এতে বাজারে চাহিদা বাড়ছে এবং মূল্যও ঊর্ধ্বমুখী থাকছে। তবে সংকট দীর্ঘ হলে স্বর্ণ ও রুপার দামে আরও উত্থান হতে পারে, যার প্রভাব দেশীয় বাজারেও অব্যাহত থাকবে বলে ধারণা তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি