বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ |
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ না পাওয়ায় বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে যেতে হবে বাংলাদেশ নারী দলকে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে নেপালে। বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই টুর্নামেন্ট। ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। এর মধ্যে ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বাছাইপর্বে জায়গা করে নেয়। এশিয়া অঞ্চল থেকে আসে থাইল্যান্ড ও নেপাল, আর আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পায় যুক্তরাষ্ট্র। বাকি পাঁচটি দলের মধ্যে আফ্রিকা ও ইউরোপ অঞ্চল

থেকে আসবে দুটি করে দল, আর একটি দল আসবে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই দলগুলোকে আগে নিজ নিজ আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে। আইসিসি জানিয়েছে, খুব শিগগিরই বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। বাছাইপর্ব থেকে চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ। এদের মধ্যে দুটি দল থাকবে ‘এ’ গ্রুপে, আর বাকি দুটি ‘বি’ গ্রুপে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে আয়োজক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ঐতিহাসিক ওভালে, আর ৫ জুলাই লর্ডসে হবে টুর্নামেন্টের ফাইনাল। আগামী বছরের ১২ জুন

থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জিতেছে একটি করে শিরোপা। সর্বশেষ ২০২৪ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড জয়ী হয়। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত