বিশ্বকাপজয়ীর ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় রংপুরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপজয়ীর ঝোড়ো সেঞ্চুরিতে রেকর্ডগড়া জয় রংপুরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
ইংল্যান্ডের জার্সিতে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলেন অ্যালেক্স হেলস। তার ব্যাটে চড়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরে সিলেট পর্বের প্রথম ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স। সেটাও আবার বিপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০৬ রান তাড়া করে। সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের লক্ষ্য এক ওভার ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল উত্তরবঙ্গের দলটি। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল রংপুর। প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে তানজিম সাকিবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরের পথ হাঁটেন তরুণ ওপেনার আজিজুল হাকিম। সে ধাক্কা কাটিয়ে উঠতে মোটেই সময় নেননি অন্য ওপেনার

হেলস এবং তিনে নামা সাইফ হাসান। সিলেটের বোলারদের ছাতু বানিয়ে তারা বিদ্যুৎগতিতে রান তোলেন। দ্বিতীয় উইকেটে গড়েন ১৮৬ রানের জুটি, যা বিপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ জুটি। তানজিম সাকিবের করা ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে সাইফ হাসান ক্যাচ হয়ে ফিরলে ভাঙে এই মহাকাব্যিক জুটি। ফেরার আগে ৪৯ বলে ৩ চার এবং ৭ ছক্কায় ৮০ রান করেন সাইফ। তবে হেলস কাজ শেষ করে তবেই সাজঘরের দিকে হাঁটেন। ৫৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর এক ওভার হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ব্যাটার। বিস্তারিত আসছে...

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত