বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বিয়ের ছবি নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করে এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী। বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’। শাকিলার পোস্ট থেকে জানা যায়, তিনি বিয়ে করেছেন গত ২৩ ফেব্রুয়ারি। একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন শাকিলা। বিয়ের সময় এই অভিনেত্রী পরেছিলেন রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনাসরি। সঙ্গে ছিল সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি। তবে শাকিলার বরের নাম বা পরিচয় তিনি ওই

পোস্টে জানাননি। জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশসহ একাধিক শোবিজ তারকা শাকিলাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। প্রতিনিয়ত নিজের আপডেট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন ব্লগের মাধ্যমে। এ ছাড়া ফেসবুক জুড়ে রয়েছে তার সুন্দর সুন্দর ছবি ও ভিডিও। তাকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘সেম সেম বাট ডিফরেন্ট’ নাটকে। নাটকটি অল্প সময়ের মধ্যেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু