ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা
সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো
ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা
আইনি ব্যবস্থা নিতে থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা
পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে
গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি
বিয়ের দিনও গোসল করেননি অনিল কাপুর
১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনিল কাপুরের। চার দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন, এখনও নতুন নতুন চরিত্রে দর্শককে চমকে দেন।
চলতি বছরে ‘ফাইটার’ এবং ‘সাভি’ ছবিতে অনিলকে দেখেছেন দর্শক। কিন্তু অনেকেই হয়ত জানেন না, একসময় দিনের পরদিন গোসল না করেই কাটিয়ে দিতেন অনিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাইয়ের এই বিশেষ কাণ্ড ফাঁস করেছেন বনি কাপুর। তিনি বলেন, ‘বন্ধুরা তাকে খোঁজা দেয় যে বিয়ের দিন নাকি আমি গোসল করেনি।'
১৯৭৯ সালে ‘হামারে তুমহারে’ ছবিতে অনিলের অভিষেক হলেও ১৯৭১ সালে ‘তু পায়েল ম্যায় গীত’ ছবিতে কাজ করেছিলেন অনিল। সেখানে শশী কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে দুঃখের বিষয় ছবিটি মুক্তির
আলো দেখেনি। বনি জানান, এই ছবিতে অভিনয়ের সময় দিনের পর দিন গোসল করতেন না অনিল। বনি বলেন, ‘অনিল ছোট থেকেই অভিনেতা হতে চাইত। ও তখন স্কুলের পড়ে। ছবিতে শশী কাপুরের ছোটবেলার চরিত্র। শ্যুটিংয়ের পরেও ও মেকআপ অক্ষুণ্ন রাখার জন্য কয়েকদিন ধরে গোসল করত না।’ বনি জানান, অনিল রূপটান মুছতে চাইতেন না। অন্যথায় তিনি যে অভিনয় করছেন, সেটা নাকি সকলে বুঝতে পারবে না। তবে ক্যারিয়ারের শুরুতে অনিলকে প্রচুর লড়াই করতে হয়েছে বলেও জানান। চলতি বছরে ‘ফাইটার’ এবং ‘সাভি’ ছবিতে দর্শক অনিলকে দেখেছেন। অভিনেতার বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।