বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

বিমানে মিলল তেলাপোকা, ভোগান্তিতে যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে ভারতের মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে। বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে দুই যাত্রী তেলাপোকা দেখার কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে দায় স্বীকার করে তদন্তের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলছে, মাঝে মাঝে পোকামাকড় ঢুকে যায়। বিমানে তেলাপোকা থাকার বিষয়টি স্বীকার করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, মাটিতে অবস্থানকালে মাঝে মাঝে বিমানে পোকামাকড় ঢুকে যায়। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে ও আরামদায়ক যাত্রার জন্য তাদের একই শ্রেণির অন্য সিটে সরিয়ে নেওয়া হয়েছিল। এনডিটিভি বলছে, এয়ার ইন্ডিয়ার এআই১৮০ বিমানে এ ঘটনাটি ঘটে। সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার

ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ কলকাতা পর্যন্ত যাত্রায় দুই যাত্রী দুঃখজনকভাবে কিছু ছোট তেলাপোকার উপস্থিতির কারণে বিরক্ত হন। কলকাতায় নির্ধারিত জ্বালানি সরবরাহের বিরতিতে বিমানটির গভীর পরিষ্কার কার্যক্রম চালানো হয় বলে জানায় সংস্থাটি। এরপর বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়। ঘটনার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে বলেছে, আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত। তবে একইসঙ্গে তারা বিষয়টিকে হালকাভাবে উল্লেখ করে বলেছে, নিয়মিত জীবাণুনাশক ছিটানো সত্ত্বেও মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় প্রবেশ করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে যাতে তেলাপোকার উৎস ও প্রবেশের কারণ নির্ধারণ করা যায়। উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন

আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান উড্ডয়নের আগে কেবিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে বাতিল করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু