বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ৯:০৮ পূর্বাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

বিপুল মাদক-অস্ত্রসহ ‘ডি কোম্পানি’র ২ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৯:০৮ 143 ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর অপরাধী দল (কিশোর গ্যাং) ‘ডি কোম্পানি’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২৮ মে) বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১র ব্যাটেলিয়ান সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। মধ্যরাতে ফতুল্লার মাসদাইর এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি দল। ওই বাসা থেকে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিস ইয়াবা, দুটি ছুরি ও দুটি চাপাতি জব্দ করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার চরকাশীপুর এলাকার মৃত ইমরানের ছেলে বাপ্পী (২৯) এবং পশ্চিম মাসদাইর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো.

ইমরান (৩০)। র‌্যাব কর্মকর্তা সাজ্জাদ বলেন, গ্রেফতার হওয়ারা দুজন ‘ডি কোম্পানি’ নামে ফতুল্লা এলাকায় সক্রিয় একটি কিশোর অপরাধী দলের সদস্য। গ্রেফতার বাপ্পীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে। বর্তমান সময়ে কিশোর গ্যাং, গ্যাং কালচার, উঠতি বয়সি ছেলেদের মাঝে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের মারামারি করা বহুল আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন খুন হয়েছেন। এই গ্যাং কালচারের বিরুদ্ধে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। গত আগস্ট থেকে এ পর্যন্ত র‌্যাব কিশোর গ্যাং লিডারসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি। এ কিশোর অপরাধী দলের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনকে চিহ্নিত করা

হয়েছে এবং তাদেরও আইনের আওতায় আনতে র‌্যাব কাজ করছে বলে জানান এইচএম সাজ্জাদ। অভিযানে গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা