বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও বিদেশি মবিলসহ দুইজনকে গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও বিদেশি মবিলসহ দুইজনকে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
রাজধানীর বংশাল থানাধীন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ পলিথিন ও বিদেশি মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: আবদুল আহাদ (৩১) ও মো. আবদুল জলিল (৫৫) । বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল ২০২৫খ্রি.) রাত আনুমানিক ০৮:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন আলুবাজার এলাকার হাজী ওসমান গণি রোডের সামনে হতে ১৪ বস্তা দুই বান্ডেল অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ আহাদকে গ্রেফতার করে বংশাল থানার একটি চৌকস দল। উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক ৭২ হাজার ৭৬০ টাকা। এ ঘটনায় গ্রেফতার আহাদের বিরুদ্ধে বংশাল থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে

আরও জানা যায়, গ্রেফতারকৃত আহাদ দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত পলিথিনসমূহ বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অন্যদিকে বংশাল থানার আরেকটি চৌকস দল আজ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় বংশাল থানাধীন রায়সাহেবের বাজার মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জলিলকে ৬৬০ লিটার অবৈধ বিদেশি মবিল ও একটি ব্যাটারী চালিত ভ্যানসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত অবৈধ বিদেশি মবিলের মোট বাজারমূল্য তিন লক্ষ ৯৯ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান