বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
বাংলা‌দেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খান। সাম্প্রতি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লিখে‌ন, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। এ সময় বিপিএলের (বাংলা‌দেশ প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্সসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। টেস্টে ভারতের লজ্জা... এছাড়াও বিসিবির এক সূত্র নিশ্চিত করেছেন এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সুরের মুর্ছনায় দর্শকদের মোহিত

করবেন এই কিংবদন্তী তারকা। তবে শুধু বিদেশিরাই নন, দেশী তারকারাও আছেন এই তালিকায়। সূত্র বলছে, অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে কথা বলা হয়েছে নগরবাউল ব্যান্ডের জেমস আর মাইলসের সঙ্গে। তবে মাইলসের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখন পর্যন্ত সবুজ সংকেত দেননি জেমস। এদিকে দর্শকদের জন্য আরও বড় চমক ঘোষণা করতে চলেছে বিসিবি। টিকিট মূল্য নিয়ে দর্শকদের দীর্ঘদিনের অভিযোগের কথা মাথায় রেখে এবারের বিপিএলে কমানো হচ্ছে টিকিটের দাম। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা। তিনি বলেন, ওটাও আলোচনার মধ্যে ছিল। আমরা এমন একটা রেঞ্জে রাখার চেষ্টা করবো যেন অডিয়েন্স পাওয়া যায় বা মাঠে যেন দর্শক হয়। টিকিটের দামের কারণে অনেকে আসতে চাচ্ছে না বলে কথা

ছিল বলেই আমরা দাম কমিয়ে দর্শকদের মাঠে আনার উদ্যোগ নিয়েছি।’ বিপিএলের ১১তম আসর নিয়ে মিরপুর স্টেডিয়ামে চলছে তোড়জোড় প্রস্তুতি। নির্ধারিত সময়ের আগে তিন ভেন্যু প্রস্তুত রেখে পর্দা উঠবে এবারের বিপিএল আসরের। দর্শকবান্ধব এ টুর্নামেন্টকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে পাশে পাচ্ছে বিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান