বিপিএলের ফিক্সিং নিয়ে যা বললেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫
     ৬:১৬ অপরাহ্ণ

বিপিএলের ফিক্সিং নিয়ে যা বললেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৫ | ৬:১৬ 84 ভিউ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে ফিক্সিং হয়েছে; সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে ফিক্সিং নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কথা জোর দিয়ে বলা হলেছে। আলোচিত এই ইস্যু নিয়ে বিস্তারিত না জেনে কথা বলতে চান না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, পুরো রিপোর্ট বিসিবির কাছ থেকে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কথা বলা উচিত না। মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জেড ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আপনারা যেভাবে দেখেছেন, আমিও সেভাবেই দেখেছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য, সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন, তারা যদি

কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয়, তখন এটা নিয়ে কথা বলা যাবে।' আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকও করতে দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ইনডোর সুবিধা। ফিজিকালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে তামিম বলেন, 'আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন, বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করেন, তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আন-চ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা

উচিত যে তারা ক্রিকেটার।' `আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত। এখানে বলার কিছুই নাই। আমরা সবসময় একটা কথা বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি, তাহলে এখানে ট্যাগ কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে ট্যাগ কেন? তাদেরকে শুধু ক্রিকেটারই বলা উচিত।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস