বিপিএলের জন্য বিগ ব্যাশকে না বলা রিশাদকে বসিয়ে রাখছে বরিশাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

বিপিএলের জন্য বিগ ব্যাশকে না বলা রিশাদকে বসিয়ে রাখছে বরিশাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। স্বপ্ন দেখছিলেন বিগ ব্যাশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। তবে তার সেই স্বপ্নে ধাক্কা লাগে বিপিএল ও বিগ ব্যাশের সূচি প্রায় একই সময়ে হওয়ায়। যে কারণে বিগ ব্যাশকে না বলে বিপিএলে ফরচুন বরিশালকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন রিশাদ। রিশাদ বরিশালের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও প্রথম দুই ম্যাচের স্কোয়াডে দেখা যায়নি রিশাদকে। বিশ্বকাপ মাতানো এই লেগির কি হলো-স্বাভাবিক ভাবেই তাই এ নিয়ে উদ্বেগ জন্মেছে সমর্থকদের মধ্যে। তাহলে কি চোটে ভুগছেন রিশাদ। নয়তো জাতীয় দলের নিয়মিত স্পিনারকে কেন খেলাবে না বরিশাল। রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর তাই জানতে চাওয়া হয়েছিল দলটির

কোচ মিজানুর রহমান বাবুলের কাছে। মিজানুর রহমানের উত্তরে অবশ্য হতাশই হতে হয়েছে। তিনি জানিয়েছে, টিম কম্পিনেশনের কারণেই প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছে রিশাদকে। সুযোগ মিলেনি মূল ম্যাচে। তবে সামনে সুযোগ পাবেন রিশাদ। রংপুরের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হারের পর রিশাদকে না খেলানো নিয়ে মিজানুর রহমান বাবুল বলেন, ‘রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেলো। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।' বিপিএলের কারণে রিশাদের বিগ ব্যাশে না খেলা নিয়ে বাবুল বলেন, ‘দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফার্স্ট। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। আজ রাতের ম্যাচ ছিল,

অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে না। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত