বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শুরু এবং শেষটায় ভালো রান পেয়েছে খুলনা টাইগার্স। তবে মিডলে বাজে ব্যাটিং করেছে দলটি। ওপেনিংয়ে নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো এবং শেষ দিকে মুকিদুল ইসলাম মুগ্ধ, জিয়াউর রহমান ও আবু হায়দার রনির ব্যাটে ৮ উইকেটে ১৭৩ রানের ভালো পুঁজি পেয়েছে খুলনা। ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান, চাতুরাঙ্গা ডি সিলভা ও আলাউদ্দিন বাবু ভালো বোলিং করেছেন। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। নাঈম শেখ ও বোসিস্টো ওপেনিং জুটিতে ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করেন। নাঈম ১৭ বলে সাতটি চারের শটে ৩০ রান করে আউট হন। এরপরই ধস নামে খুলনার ব্যাটিং অর্ডারে। ৬.৩ ওভারে ৫৭

রানে ৩ উইকেট হয়ে যায় তারা। তিনে ব্যাট করতে নেমে আফিফ হোসেন (১) ও চারে নেমে ইব্রাহিম জাদরান (৫) ব্যর্থ হন। রান পাননি পাঁচে নামা অধিনায়ক মেহেদী মিরাজও (৮)। এরপর মোহাম্মদ নওয়াজ ৮ রান ও ওপেনার বোসিস্টো ২৮ বলে ২৬ রান করে ফিরলে ৮৭ রানে ৬ উইকেট হয়ে যায় খুলনা। দলের ওই বিপদে মুগ্ধ ও জিয়া ৪৩ রানের জুটি গড়েন। অভিজ্ঞ জিয়া ফিরে যান ১৫ রানে ২২ রান করে। তিনি দুটি চার ও একটি ছক্কা তোলেন। আগের ম্যাচে দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়া মুগ্ধর ব্যাট থেকে এদিন ২২ বলে আসে ৩২ রানের ইনিংস। তিনি দুটি ছক্কার সঙ্গে একটি

মার মারেন। শেষ ওভারে তিন ছক্কায় আবু হায়দার ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন। ঢাকার প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। খুলনার বিপক্ষে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ৩ ওভারে ১৫ রান খরচা করে নেন ১ উইকেট। এছাড়া চাতুরাঙ্গা ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। আবু জায়েদ রাহি ছিলেন বেশ খরুচে। জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ পেসার ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত