বিদ্যুতের প্রিপেইড মিটারের ২২০ ডিজিটের বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

বিদ্যুতের প্রিপেইড মিটারের ২২০ ডিজিটের বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করতে গিয়ে হঠাৎ ২২০ ডিজিটের অস্বাভাবিক দীর্ঘ টোকেন পেয়ে বিভ্রান্তিতে পড়ছেন অনেক গ্রাহক। তবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি — সংক্ষেপে নেসকো — জানিয়েছে, এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়, বরং সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া। কেন এত লম্বা টোকেন? জানা গেছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে ৬টি ধাপে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটি ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হয়েছে। মিটারে এই নতুন মূল্যহার কার্যকর করতে গ্রাহকদের নিয়মিত রিচার্জ টোকেনের পাশাপাশি একটি অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এই দুটি মিলিয়েই টোকেনের মোট দৈর্ঘ্য বেড়ে ২২০ ডিজিট পর্যন্ত পৌঁছাচ্ছে। নেসকো কর্তৃপক্ষ এক

বার্তায় স্পষ্ট করে বলেছে, দীর্ঘ এই টোকেন পাওয়া মানেই মিটারে কোনো সমস্যা হয়েছে — বিষয়টি মোটেও তা নয়। এটি নতুন ট্যারিফ হালনাগাদের একটি নির্ধারিত ও স্বাভাবিক পদ্ধতি। কীভাবে টোকেন প্রবেশ করাবেন? এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে পাঠানো ২২০ ডিজিটের টোকেনটি প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে। এরপর পরবর্তী ২০ ডিজিট একইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে প্রবেশ করানো সম্পন্ন হলে মিটারে ব্যালান্স যোগ হবে এবং একই সঙ্গে নতুন বিদ্যুৎ ট্যারিফও কার্যকর হয়ে যাবে। বিশেষ সতর্কতা: প্রতারক হতে সাবধান সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফরমে ২২০ ডিজিটের বিড়ম্বনায় পড়া সাহায্যপ্রার্থীদের

সহায়তার নাম করে একশ্রেণির অসাধু প্রতারক চক্র গড়ে উঠেছে। যারা ২২০ ডিজিট ছোট করে দেওয়া কিংবা সাজিয়ে দেওয়ার নাম করে ভুক্তভোগীদের কাছে বিভিন্ন প্রতারণামূলক লিংক পাঠিয়ে তাদের সামাজিকক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট, ব্যাংকিং অ্যাকাউন্টসহ আর্থিক লেনদেনের অ্যাপ হ্যাক করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই প্রতারক চক্রগুলো ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। মিটারের তথ্যসহ ব্যক্তিগত তথ্য অবিশ্বস্ত কারো সাথে শেয়ার করতে নিষেধ করা হয়েছে। সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন? টোকেন প্রবেশ করাতে কোনো অসুবিধা হলে গ্রাহকরা নিকটস্থ বিদ্যুৎ অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে ফোন করেও প্রয়োজনীয় সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার