বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে শান্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিসিবি থেকে অনেক সময় খেলার অনুমতি মেলে না। লিটন দাস যেমন গত বছর আইপিএলে দল পেলেও জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় বিগ ব্যাশে দল পেলেও খেলা হয়নি রিশাদ হোসেনের। মুস্তাফিজ-তাসকিনকেও অনুমতি না পাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবার আবার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। কিন্তু তাদের তিনজনই পিএসএলে খেলার সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ওই সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত মনে করেন, বিসিবির উচিত

বিদেশি লিগে খেলতে দেওয়া। সংবাদ মাধ্যমকে শান্ত বলেন, ‘আমি মনে করি, এসকল লিগে খেলা গুরুত্বপূর্ণ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা উচিত। তবে বিষয়টি শেষ পর্যন্ত বোর্ড, কোচ ও অধিনায়কের ওপর নির্ভর করে।’ তিনি জানান, বিদেশি লিগে খেললে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করা যায়। দায়িত্ব নেওয়ার শিক্ষা পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি শেখার জন্য খুব ভালো সুযোগ। তিনি আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের ক্রিকেটাররা বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু