বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাশ চালু করছে মালয়েশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫
     ৫:৪৪ পূর্বাহ্ণ

বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাশ চালু করছে মালয়েশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ৫:৪৪ 91 ভিউ
মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ সহজ করতে বিদেশি বিনিয়োগকারীদের এবং প্রবাসীদের সুবিধা দিতে দেশটির সরকার আগামী ১ এপ্রিল থেকে একটি বিশেষ পাশ চালু করতে যাচ্ছে। মালয়েশিয়া সরকারের নতুন এ উদ্যোগের আওতায় বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের জন্য দেশটিতে অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন। বিশেষ পাশধারীদের জন্য মাল্টিপল-অ্যান্ট্রি ভিসা (এমইভি) দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। দেশটির বিভিন্ন গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এ উদ্যোগ বর্তমান ভিসা ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। এর আগে বিদেশি

বিনিয়োগকারীদের শুধুমাত্র ১৪ থেকে ৯০ দিনের জন্য সামাজিক ভ্রমণ ভিসা (সোশ্যাল ভিজিট পাস) দেওয়া হতো, যা তাদের দেশ অনুসারে নির্ধারিত হতো। নতুন বিশেষ পাসের ফলে বিনিয়োগকারীরা আরও দীর্ঘ সময় ধরে দেশে অবস্থান করতে পারবেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন। বিশেষ পাসের জন্য আবেদন করা যাবে এক্সপ্যাটস গেটওয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে। আগ্রহী আবেদনকারীরা বিস্তারিত তথ্য জানতে xpatsgateway.com.my ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এ উদ্যোগ সম্পর্কে মালয়েশিয়ার সংসদে গত ৬ মার্চ, মিনিস্টার্স কোয়েশন টাইম চলাকালে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তখন বলেছিলেন, এই স্পেশাল পাশ ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই উদ্যোগ শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য নয়, মালয়েশিয়ায় বসবাসরত

প্রবাসীদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। এটি দেশের সামগ্রিক ব্যবসার পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস