বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিতে নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ গুলিতে নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (PA) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতীরা প্রকাশ্য রাজপথে চন্দ্রনাথ রথকে কাছ থেকে গুলি করে। একাধিক গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, একটি বাইক থেকে গুলি করা হয়েছে, যে বাইকে কোনো নম্বর প্লেট ছিল না। মধ্যমগ্রামের দোহাড়িয়ার কাছে চন্দ্রনাথের গাড়িটিকে থামানো হয় এবং গাড়ির কাচ ভেদ করে পরপর তিনটি গুলি করা হয়। জানা গেছে, চন্দ্রনাথ চণ্ডীতলার বাসিন্দা হলেও মধ্যমগ্রামে থাকতেন। ওইদিন কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের

দিকে যাচ্ছিলেন তিনি। গত পাঁচ বছর ধরে শুভেন্দু অধিকারীর যাবতীয় কাজকর্মের দায়িত্বে ছিলেন চন্দ্রনাথ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্বয়ং শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। তদন্ত চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল