ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুপুর পর্যন্ত গণনা হওয়া ভোটে পিছিয়ে আছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে তিনি এটিকে বিজেপির পরিকল্পনা বলে যুক্তি দেখিয়েছেন। একই সঙ্গে শেষ সময় পর্যন্ত ফলের জন্য অপেক্ষা করার কথা বলেছেন।
সোমবার (৪ মে) তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, ‘প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।’
পশ্চিমবঙ্গে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেলা সাড়ে বারোটার সময় জানিয়েছেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন।
ভিডিও বার্তায় মমতা বলেছেন, কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।
নির্বাচনি
ফলাফলের নামে ‘পুরোটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছেমতো খেলছে’ বলেও তিনি মন্তব্য করেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী আরো বলেন, ‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ও আহ্বান জানান তিনি। তবে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে বেলা সাড়ে ২টা পর্যন্ত গণনা করা ভোটের অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।