বিজিএমইএকে জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে চাই: মাহমুদ হাসান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

বিজিএমইএকে জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে চাই: মাহমুদ হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২০২৫-২৭ বছরের নির্বাচনী জোট ‘ফোরাম’ এর প্যানেল লিডার মাহমুদ হাসান খান। গতকাল (শনিবার) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে আয়োজিত বিজিএমইএ সদস্যদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে মাহমুদ হাসান বলেন, আমরা জবাবদিহিমূলক বিজিএমইএ গড়ে তুলতে চাই, আমরা মানুষের উপকার করতে চাই। তিনি বলেন, যারা ব্যবসা করেন, ব্যবসা বোঝেন এবং বিজিএমইএকে সময় দেবে তাদেরকে নিয়ে আমরা ফোরাম গঠন করেছি। ফোরাম নবীন-প্রবীণ ও অভিজ্ঞদের নিয়ে গঠিত। বক্তব্যে ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিজিএমইএকে যেন আর কেউ চোরাবালিতে নিয়ে যেতে না

পারে সেজন্য আমরা কাজ করব। বিজিএমইএকে ব্যক্তিস্বার্থে ব্যবহার না করে পোশাক শিল্পের উন্নয়নে ব্যবহার করতে হবে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফোরাম সভাপতি এম এ সালাম বলেন, এমপি হওয়ার স্বপ্ন যেন আমাদের ৩৪ জনের নেই। বিজিএমইএর উন্নয়নই আমাদের একমাত্র স্বপ্ন। আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ও আসন্ন বিজিএমইএ নির্বাচনে পরিচালক পদে অংশগ্রহণকারী সুমাইয়া রোজালিন ইসলাম, ফোরামের প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদসহ বিজএমইএর সদস্যরা। ফোরামের প্রার্থীরা নির্বাচিত হলে ব্যবসায়ীদের কাস্টমস অডিট প্রক্রিয়া সহজীকরণ, ট্যারিফ সুবিধা আদায় এবং পোশাক শিল্পকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়ে ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু