‘বিচ্ছেদ’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫
     ১০:৪২ অপরাহ্ণ

‘বিচ্ছেদ’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ১০:৪২ 92 ভিউ
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি এসব গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ঐশ্বরিয়া লিখেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল। আমি শুধু শান্তি বজায় রাখছি।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি। এমন কিছু প্রচার করছেন যা আমি সমর্থন করি না।’ তিনি জোর দিয়ে জানান, এ বিষয়ে তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা কোনো বিবৃতি কিংবা রেকর্ডিং প্রকাশ করেননি। তার ভাষায়, ‘আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা

ভিডিও থাকে যাতে আমি এসব বলছি, তাহলে তা প্রকাশ করুন। না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন।’ এ অভিনেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়।’ নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মার পরিচয় ঘটে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গুম হ্যায় কিসিসে পেয়ার মে’-এর সেটে। কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২১ সালে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাদের একসঙ্গে ‘বিগ বস ১৭’-এও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। সাম্প্রতিক সময়ে তাদের আলাদা থাকার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তাদের সম্পর্কে ভাঙনের

ইঙ্গিত দেন। এসব গুজবকেই ‘ভিত্তিহীন’ এবং ‘প্রচারের অপকৌশল’ হিসেবে অভিহিত করেছেন ঐশ্বরিয়া। তার পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন- ‘কেউ যদি নীরব থাকে, তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।’ ঐশ্বরিয়ার এই বক্তব্য বর্তমান ডিজিটাল যুগে সেলিব্রিটিদের গোপনীয়তা রক্ষার পক্ষে একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন অনেকেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ গণভোট ২০২৬: সংখ্যার রহস্য ও মনস্তাত্ত্বিক কারচুপির নেপথ্যে গণভোট ২০২৬: নম্বরের উপর প্রশ্ন হাইকোর্ট থেকে ৬ বার জামিন হলেও বারবার গ্রেফতার হয়েছেন জেল গেটে – আজ মৃত্যু। এটা হত্যাকান্ড! ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার ইউনূস ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে’: মহসীন রশীদ