বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সংবিধান সংশোধন ও মামলার রায় প্রসঙ্গে বলেছেন, “রায় কেমন হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। বিচারকের মন এবং নারীর মন বোঝা কষ্টকর। কখন কোন দিকে টার্ন নেবে, তা কেউ জানে না। তাই রায় প্রকাশিত হওয়া পর্যন্ত কারো পক্ষ বা বিপক্ষের ঝোঁক অনুমান করা সম্ভব নয়।” শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ রায়কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেটাও দেখছি।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা গ্রহণ করা

হবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত। তাই তাদের যে কোনো ধরনের কর্মসূচি আইন বিরোধী বলে গণ্য হবে।” তিনি জোর দিয়ে বলেন, “আইন নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে।” আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলার ওপর এই পরিস্থিতি প্রভাব ফেলবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের অনেক নেতা ইতোমধ্যেই বুঝেছেন, দলবল ও আত্মীয়স্বজন নিয়ে পালালে অসংখ্য কর্মী অরক্ষিত হয়ে পড়বে। সংবিধান সংশোধনীর মামলায় আদালতে তার দেওয়া বক্তব্য তুলে ধরে আসাদুজ্জামান বলেন, “গণভোট ইতিমধ্যেই সব রাজনৈতিক দল গ্রহণ করেছে।” তিনি বলেন, দেশের সংবিধান ও আইন নির্ধারণের ক্ষমতা বিজয়ী শক্তির হাতেই থাকে। উদাহরণ হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় ১৯৭২ সালের সংবিধান, ১৯৯০ সালের

গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক গণভোটের উদাহরণ তুলে ধরেছেন। তিনি এটাও বিশ্বাস করেন, গণভোট ও সংবিধান নির্ধারণের মাধ্যমেই দেশের মানুষ আগামী দিনের পথ দেখাবেন এবং এটি শুধু আইনগত নয়, দেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা