ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
বিএনপি নেতার কার্যালয়ে বাস শ্রমিক-সিএনজি চালকদের সমঝোতা বৈঠকে হাতাহাতি
রাজশাহীতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘর্ষের ঘটনা সমঝোতা করতে নগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের কার্যালয়ে গিয়ে আবারও দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়েছে। এতে ৪ জন বাস শ্রমিক আহত হয়েছেন। পণ্ড হয়ে যায় সমঝোতা বৈঠক। বৃহস্পতিবার সকালে নিউমার্কেট ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন,‘দুই পক্ষের সংঘর্ষের মীমাংসার জন্য বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) তাকে দায়িত্ব দেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তার চেম্বারে দুই পক্ষের আসার কথা থাকলেও তখন শুধু মোটরশ্রমিকের নেতারা সেখানে যান, কিন্তু সিএনজি চালকেরা তখনও আসেননি। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর সিএনজি চালক হারুর নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন মিছিল নিয়ে চেম্বারের
সামনে এসে তারা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাখিকে উগ্রভাবে খুঁজতে থাকে। এ সময় পাখি কোথায়?, পাখি কোথায়? বলে তারা হারুর নেতৃত্বে মোটরশ্রমিকের ৩ থেকে ৪ জনকে কিলঘুষি মেরে আহত করে।’ তিনি বলেন, মীমাংসায় বাধা ও মারামারিকে একটি ষড়যন্ত্র বলে মনে করছি। এখানে তৃতীয় পক্ষ নিজেদের খারাপ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এ ঝামেলাটার সমাধান চাচ্ছে না। সেজন্যই তারা এ মীমাংসাকে বাধাগ্রস্ত করেছে। এর আগে সোমবার সকালে তানোর উপজেলা সদরের সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বাসের ছয়জন চালক, চালকের সহকারী ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করে। এর জেরে ওইদিন রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ হয়। পরে বাস চলাচল শুরু হলেও সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রাজশাহী
থেকে নওগাঁ রুটে বাস চলাচল করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সিএনজি চালকেরা।