ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা
ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা
নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী
বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি
খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের এক নেতাসহ দুজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরা এলাকার পুটিমারী বাজার সংলগ্ন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি
ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ জাহিদ জানান, তারা দুজন বিএনপি অফিসে বসেছিলেন। হঠাৎ পারভেজ এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে। গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, তিনি ১নং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘটনার আগে পারভেজ এসে তার সঙ্গে কথা বলে বের হয়ে যায়। পরে আবার ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় জাহিদ গুলিবিদ্ধ হন। তিনি পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পারভেজ সেখানে গিয়ে তার বাম পায়ে গুলি করে। তিনি বলেন, অভিযুক্ত পারভেজের বাড়ি মুক্তার হোসেন রোড এলাকায়। তার বাবার নাম
নুর ইসলাম। আগে থেকেই তিনি পারভেজকে চিনতেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।