বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ |
মাগুরায় পূর্ববিরোধের জের ধরে সদর উপজেলার বেরইল পলিতা গ্রামে শরিফুল শেখ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শরিফুল বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর শেখের ছেলে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে একই ইউনিয়নের আরেক বিএনপি নেতা রাজা গাজীর লোকজন পূর্ববিরোধের জের ধরে তাকে স্থানীয় একটি দোকানে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। বেরইল পলিতা গ্রামের হেমায়েত হোসেন জানান, বেরইল পলিতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আকবর শেখ ও বর্তমান ইউপি সদস্য রাজা গাজীর মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার দুপুরে আকবর শেখের ছেলে বেরইল পলিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল শেখ বেরইল

বাজারে একটি দোকানে বসে ছিল। এ সময় রাজা গাজীর সমর্থকরা সেখানে ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়ভাবে ওই দুই গ্রুপ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে, ২০০৮ সালে আকবর শেখের লোকজন রাজা গাজীর লোকজনের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। সে থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। মাগুরা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?