ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫
দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার
পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা
পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র্যাব
বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার
কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলায় কাউসার ও নাজমুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দিন।
পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে সেদিন কাউসার-নাজমুলকে বদলি রেখেছিল মামলার আসামি দুই গেইটম্যান হেলাল ও মেহেদী।
বুধবার কাওসারকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এবং নাজমুলকে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কাউসার দিনাজপুর জেলার কমলপুর এলাকার আবদুস সালামের ছেলে এবং নাজমুল কুমিল্লার চৌদ্দগ্রামের হেদায়েত উল্লাহর ছেলে।
এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি হেলাল উদ্দীনকে কুমিল্লার শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
লাকসাম রেলওয়ে
থানার ওসি জসীমউদ্দিন জানান, মামলায় কাউসারের সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান এখনো পলাতক। কাউসার একজন অস্থায়ী ও নাজমুল স্থায়ী গেইটম্যান। ওসি জসীমউদ্দিন বলেন, ‘গেইটম্যান আগের স্টেশন থেকে সিগন্যাল পেয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মামলার আসামি মেহেদী হাসান এখনো পলাতক রয়েছেন। হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে, গত সোমবার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা, তার বাড়ি কুমিল্লার লাকসাম। বাংলাদেশ দণ্ডবিধি ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু, ৩০৪ ধারার ক’ আইনে
মামলাটি করেছেন নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার। তিনিও ওই বাসে ছিলেন। গত শনিবার ঈদ উল ফিতরের দিন ভোররাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের ঢাকায় মামুন স্পেশাল নামের একটি বাসের ১২ যাত্রী নিহত হয়। এছাড়াও গুরুতর আহত হয় অন্তত আটজন যাত্রী। এই ঘটনায় পদুয়ার বাজার এলাকায় রেলের গেইটের দুই দায়িত্বরত কর্মচারী হেলাল ও মেহেদীকে বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় বাজার রেলওয়ে ওভার পাশে লেভেল ক্রসিংয়ে গেট সময়মতো বন্ধ করতে পারেনি দুই গেইটম্যান। এতে ওই ভয়াবহ দুর্ঘটনা হয়।