ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধান গ্রেপ্তার
রাজধানীর বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আজ শনিবার ভোর ৪টায় তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।
তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন- রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ
ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন। পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন, সেলিম প্রধানের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।