বাড়ল জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৫ পূর্বাহ্ণ

বাড়ল জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৫ 189 ভিউ
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে এক টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুসারে, ডিজেল ও কেরোসিনের লিটার ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এক টাকা বাড়িয়ে প্রতি লিটার অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা করে বিক্রি হচ্ছিল। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ‌‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি

তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন ফাইলে নাম ঋণখেলাপী বিএনপি নেতা মিন্টুর ইউনূসের দুঃশাসন: সম্পদের হিসাব দেওয়ার নামে ঠকানো হলো জনগণকে সেনাবাহিনীর সঙ্গে জামায়াত প্রার্থীর দুর্ব্যবহার: পশ্চিম পাকিস্তানি মানসিকতার প্রতিচ্ছবি যখন নারীর অধিকার হয়ে ওঠে রাজনীতির বলি জুলাইয়ের রক্তস্নাত ষড়যন্ত্র এবং ইউনুসের অবৈধ শাসনকাল ছেলের মুক্তি মেলেনি প্যারোলে, বাবার লাশ গেল কারাগারে গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত ও অবৈধ ইউনূস সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত বাংলাদেশে প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে প্রবাসী বাংলাদেশিদের মানববন্ধন – বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাজানো’ অভিযানের অভিযোগ ও ৫ প্রশ্ন জামায়াত আমিরের ‘এক্স’ হ্যান্ডেল হ্যাক: প্রমাণ ছাড়াই বঙ্গভবন কর্মকর্তা গ্রেপ্তার জামিন দেওয়ায় বিচারকের বেঞ্চ কেড়ে নেওয়া হয়েছে’—বিচার ব্যবস্থা ও পুলিশি হয়রানি নিয়ে এ কে আজাদের বিস্ফোরক মন্তব্য বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি তানভীর ও সম্পাদক আশিকুল ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক ৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য