বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

বাজারে হামলার শঙ্কা, ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বাজিতপুর বাজারে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে থেকে অনির্দিষ্টকালের জন্য এ ঘোষণা দেয় উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার মথুরাপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় কথাকাটাকাটিকে কেন্দ্র করে ঈদের আগে শুক্রবারে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মথুরাপুর ও কৈলাগ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। উপাজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের শনিবার রাতে দুই এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পৌর এলাকার পৈলনপুর ও দড়িঘাঘটিয়ার লোকজনও সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়।

এর আগে এক দল দুর্বৃত্ত বাঁশ মহল, সিঅ্যান্ডবি রোডসহ বাজিতপুর বাজরের বিভিন্ন দোকানে হামলা করে ও ভাঙচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ফলের দোকানসহ অন্তত ৫০টি দোকান ভাঙচুর করে এবং মাছের আড়তে আগুন দেয়। তারাবীহ নামাজ চলাকালে উভয় পক্ষের মহড়ায় বেশ কিছু মানুষ আহত হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে একটি মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। রাতে পুলিশ, সেনাবাহিনী বাজার পাহারা দিয়ে রাখে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তখনও বাজিতপুর বাজার ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। ঈদের পরদিন মঙ্গলবার আবার গুজব ছড়িয়ে পড়ে বাজারে যেকোনো সময়

হামলা হতে পারে। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে কেউ কেউ দোকানের মালামাল সরিয়ে নিতে উদগ্রীব হয়ে ওঠে। বিভিন্ন দলের স্থানীয় নেতারা বিষয়টির মিমাংসার চেষ্টা সত্বেও ব্যবসায়িকগণ আস্বস্ত হতে পারছেন না। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন আজ অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। এ-সংক্রান্ত বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তার সহকারী আশরাফদৌলা বুলবুল জানান, আইনশৃংখলা রক্ষার্থে সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে। যা আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে কার্যকর হবে। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী ৫ এপ্রিল সকাল ১১টায় এলাকার লোকজন মিমাংসায় বসবে। সে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হুসেন জানান,

সেটা সরাসরি ১৪৪ ধারা নয়। তবে বিশৃঙ্খলা বন্ধে যে কোনো ধারা প্রয়োগ করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল