বাজারের ৬০ শতাংশ ফোন অবৈধ, জানুন আপনার ফোনের অবস্থা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫
     ৬:৩৯ পূর্বাহ্ণ

বাজারের ৬০ শতাংশ ফোন অবৈধ, জানুন আপনার ফোনের অবস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩৯ 76 ভিউ
দেশের বাজারে প্রায় ৬০ শতাংশ মোবাইল ফোন অবৈধ পথে আমদানি হচ্ছে। ফলে সরকার প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)। সংগঠনটি জানায়, অবৈধ ফোন ব্যবসায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উৎপাদকরা, তেমনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এ পরিস্থিতি নিরসনে আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট রেজিস্টার (এনইআইআর) কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানায় এমআইওবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করা গেলে সেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক সংযোগ বন্ধ

করে দেওয়া হবে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহার হওয়া সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং আগামী ১৬ ডিসেম্বর আগে ব্যবহৃত ফোন আলাদাভাবে নিবন্ধন করার কোনো প্রয়োজন নেই। বিটিআরসির নির্দেশনা মোতাবেক ব্যবহারকারীরা বাড়ি বসেই সহজে জানতে পারবেন তাদের ফোন বৈধ কি না। যাচাইয় করার ধাপগুলো হলো― *মোবাইল ফোন থেকে *16161# নম্বরে ডায়াল করুন। *আভ্যন্তরীণ বক্স খুললেই হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে পাঠান। *কয়েক মুহূর্তের মধ্যে ফিরতি মেসেজে আপনার ডিভাইসের হালনাগাদ নিবন্ধন পরিস্থিতি জানানো হবে। অতিরিক্তভাবে বরাদ্দ করা সেবা নেওয়া যাবে বিটিআরসির সিটিজেন পোর্টাল neir.btrc.gov.bd অথবা আপনার মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার। বিটিআরসি সতর্ক করে জানিয়েছে, ফোন কেনার সময় বিক্রেতার কাগজপত্র, IMEI

নম্বর মিলছে কি না এবং ফোনটি আসল কি না, নিশ্চিত করা অপরিহার্য। নকল বা ক্লোন ডিভাইসের কারণে ভবিষ্যতে নেটওয়ার্ক সংযোগ বন্ধসহ সরকারি ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারেন ব্যবহারকারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি রিকশাচালকের শেষ সম্বল ১০০ টাকায় আ’লীগ অফিসে পতাকা উত্তোলন ‘এত নির্লজ্জ মিথ্যাচার কীভাবে করেন’—উপদেষ্টা রিজওয়ানাকে নাজনীন মুন্নী ৫৫০ কোটি টাকার অভিযোগ: ফয়েজ তৈয়্যব বিদেশে, গন্তব্য নেদারল্যান্ডস আজ থেকে ধানমন্ডি ৩২ ও জেলা-উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার ৫ আগস্টের পর আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের জনসমর্থন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। “আওয়ামী লীগকে নিয়ে সবাই ভীতসন্ত্রস্ত বলেই ৬২ ভাগ মানুষের দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে।” — জাহাঙ্গীর কবির নানক খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ