বাংলাদেশ সীমান্তের পাশে কেন বাংকার নির্মাণ করল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

বাংলাদেশ সীমান্তের পাশে কেন বাংকার নির্মাণ করল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের ভেতরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুটি বাংকার নির্মাণ করেছে। গত শুক্রবার ভারতের মেইন পিলার থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাংকার দুটি নির্মাণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাদিকুল ইসলাম জানান, গত শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে। তবে বাংকার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। চরধরমপুর বিওপির নায়েবে সুবেদার আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার ভারতের ভেতরে বালুর বস্তা দিয়ে দুটি বাংকার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের

সমস্যা হয়নি। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চড়াতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো ধরনের শঙ্কা নেই।’ লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাংকার নির্মাণের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। এই ব্যাঙ্কার নির্মাণে বিএসএফ-বিজিবির সঙ্গে কোনো আলোচনা করেছে কি না—এমন প্রশ্নে বিজিবির অধিনায়ক জানান, যেহেতু তারা সীমান্তের ২০০ গজ ভেতরে করেছে, সেহেতু এ বিষয়ে প্রশ্ন তোলার কিছুই নেই। এটি উভয় দেশই করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত